April 11, 2026, 6:03 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

দেশ মাছ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশ আজ মাছ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ। দেশের মাছ বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশকি মুদ্রা আর্জন করা সম্ভব হচ্ছে।

শনিবার (১ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শ ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় ও একান্ত প্রচেষ্টায় দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। মা ইলিশ ও জাটকা ধরবেন না। এসব মাছই আগামী দিনের সম্পদ। একটি মা ইলিশ একবারে ছয় লাখ মাছ দেয়। ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ব্যাপকভাবে গবেষণা করছে। এখন দেশে সারা বছর বড় ইলিশ পাওয়া যাচ্ছে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান, নৌবাহিনীর ক্যাপ্টেন এস এম এনামুল হাসান, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান প্রমুখ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page