July 24, 2026, 5:01 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু ; তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : রাহুল গান্ধী
এইমাত্রপাওয়াঃ

দোনবাস অঞ্চলে রাশিয়ার সেনারা এগিয়ে যাচ্ছে ; কয়েকটি এলাকা মুক্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সেনারা দোনবাস প্রজাতন্ত্রের বেশ কয়েকটি এলাকা নতুন করে মুক্ত করেছে এবং সেসব অঞ্চল থেকে ইউক্রেনের সেনাদের পিছু হটতে বাধ্য করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বখমুট শহরের আশপাশের কয়েকটি এলাকায় ব্যাপক সংঘর্ষের পর সেগুলো মুক্ত করা সম্ভব হয়।

গতকাল বুধবার নিয়মিত ব্রিফিংয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। মস্কো দাবি করেছে, দোনবাস প্রজাতন্ত্রের অন্তত দুটি এলাকা সম্পূর্ণভাবে মুক্ত করা হয়েছে। সংঘর্ষে সেখানে ইউক্রেনের অন্তত ৫০ জন সেনা নিহত, চারটি কাম্ব্যাট আর্মড ভেহিকেল, তিনটি সেল্ফ প্রপেল্ড ইউনিট এবং ছয়টি সাধারণ গাড়ি ধ্বংস হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে যে দুটি অঞ্চল মুক্ত করার কথা জানানো হয়েছে তার একটি বকবুট শহরের ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং অন্যটি ১২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
গতকাল শেষ বেলায় আরো একটি গ্রাম মুক্ত করার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই গ্রামটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুটে অবস্থিত এবং ইউক্রেনের সেনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় গ্যারিসন হিসেবে কাজ করছিল।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এর মধ্যে দোনবাসসহ মোট চারটি অঞ্চল গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। রুশ সেনারা এখন ইউক্রেনের সেনাদের হাত থেকে মুক্ত করার অভিযান চালাচ্ছে। এসব এলাকার বেশিরভাগ নাগরিক রুশ ভাষাভাষী।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page