September 30, 2026, 4:57 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

দ্বাদশ জাতীয়  সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রীকে এফবিসিসিআইয়ের অভিনন্দন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দ্বাদশ জাতীয়  সংসদ নির্বাচনে জয় লাভ করায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
সংগঠনটির সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে আজ মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এফবিসিসিআই নেতৃবৃন্দ। এসময়  তাঁরা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ।
মাহবুবুল আলম দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন হিসেবে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং দেশের অগ্রগতি ও উন্নয়নে অবদান রাখার কথা পুনর্ব্যক্ত করেন।
এসময় অন্যান্যের মধ্যে এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী, সহসভাপতি খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, ড. যশোদা জীবন দেবনাথ, শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), মো. মুনির হোসেন, এফবিসিসিআই পরিচালক ড. মুনাল মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page