February 13, 2026, 7:04 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পুলিশ কমিশনার-ডিসি-এসপি-ওসি বদলির নির্দেশ ইসির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দুইজন পুলিশ কমিশনার, একজন জেলা প্রশাসক, পাঁচজন পুলিশ সুপার (এসপি) ও চারজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ; পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ; জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়ীয়া; পুলিশ সুপার, হবিগঞ্জ; পুলিশ সুপার, পিরোজপুর; পুলিশ সুপার, নোয়াখালী; পুলিশ সুপার, সাতক্ষীরা; এবং মেহেরপুররে পুলিশ সুপারকে তাদের নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহারের জন্য কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।’
একইসাথে তাদের স্থলে অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জের সিংগাইর ও গাজীপুরের শ্রীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জেলার বাইরে বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দেয়া হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page