April 11, 2026, 4:07 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যার পর ৯৯৯-এ স্ত্রীর কল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠির রাজাপুরে দ্বিতীয় বিয়ে করায় স্বামী রবিউল আউয়াল তালুকদারকে গলা কেটে হত্যা করেন স্ত্রী সাফিয়া বেগম। পরে তিনি ৯৯৯-এ কল করে পুলিশকে জানান। রোববার (১২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মধ্য পুটিয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আউয়ালের স্ত্রী সাফিয়া বেগম তার স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর একাই জবাই করে হত্যা করেন। এরপর ৯৯৯-কল দিয়ে পুলিশে খবর দেন। দ্বিতীয় বিয়ে করায় এবং বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহের কারণে আউয়ালকে প্রথম স্ত্রী সাফিয়া হত্যা করেছেন বলে স্বীকার করেছেন।

নিহত অটোচালক আউয়াল দুই সন্তানের জনক ও ওই গ্রামের মৃত আব্দুর রহমান তালুকদারের ছেলে। আটক সাফিয়া বেগম শরিয়তপুরের নড়িয়া উপজেলার মৃত নজরুল ইসলাম মুন্সির মেয়ে।

নিহতের ছেলে রাফিন বলেন, ৩ মাস আগে এক নারীকে বিয়ে করেন আমার বাবা। পরে কিস্তি উঠানোর কথা বলে মায়ের স্বাক্ষর নিয়ে ৪ শতাংশ জমি লিখে দেন তাকে। বিষয়টি জানতে পেরে এ নিয়ে প্রায়ই বাবা-মার ঝগড়া হতো। রোববার ছাগলে গাছ খাওয়া নিয়ে রাতে মাকে মারধর করেন বাবা। রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে গেলে বাবাকে জবাই করে হত্যা করে মা।

ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা জানান, গোপনে দ্বিতীয় বিয়ে করা ও প্রথম স্ত্রীর ৪ কাঠা জমি দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দেওয়ার অভিযোগ তুলে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এসবের জেরে ঘুমের ওষুধ খাইয়ে হাত-পা বেঁধে রাত দেড়টার দিকে অটোচালক স্বামী আউয়াল তালুকদারকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে খবর দেন সাফিয়া বেগম।

ঝালকাঠি পুলিশ সুপার আফজুরুল হক টুটুল বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই আবুল হোসেন তালুকদার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তদন্তের মাধ্যমে বাকি বিষয়গুলো খুব শিগগিরই জানা যাবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page