April 10, 2026, 11:54 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধি ক্ষেত্র বাংলাদেশের কুমিল্লায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লায় রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধি ক্ষেত্র।  নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত এই সমাধি ক্ষেত্র দেখতে আসেন দেশি-বিদেশি দর্শনার্থীরা। তাছাড়া প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শুক্রবার কমনওয়েল্থভুক্ত দেশগুলোসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এখানে এসে নিহত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।

কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে ময়নামতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধি ক্ষেত্র। এখানে চিরনিদ্রায় শায়িত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৭ সেনা।  এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কমনওয়েলথ গ্রেভ ইয়ার্ড কমিশন।

১৯৪১-১৯৪৫ সালে বার্মায় সংঘটিত যুদ্ধে যে ৪৫ হাজার কমনওয়েলথ সৈনিক নিহত হন, তাদের স্মৃতি রক্ষায় তৎকালীন বার্মা, আসাম এবং বাংলাদেশে ৯টি রণ সমাধিক্ষেত্র তৈরি করা হয়।

কুমিল্লা সমাধি ক্ষেত্রে ৫৬৭ জন নাবিক, ১৬৬ জন বৈমানিক ও ৩ জন সৈনিকের সমাধি রয়েছে। ১৯৬২ সালে একটি সমাধি থেকে দেহাবশেষ নিহত সৈনিকের স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। বর্তমানে সমাধি সংখ্যা ৭শ’ ৩৬টি।

সাড়ে চার একর পাহাড়ি ভূমি জুড়ে সমাধিক্ষেত্রটির ভেতরের দেয়ালে ইংরেজি ও বাংলায় লিপিবদ্ধ আছে ইতিহাস। পায়ে চলা পথের দু’পাশে সারি সারি কবর ফলকে খোদাই করা নাম, বয়স, পদবি নিহত হওয়ার তারিখ ও ঠিকানা।

সমাধিক্ষেত্রটি পরিদর্শনে প্রতিবছর বিট্রিশ, ইউরোপি ইউনিয়ন, অস্ট্রোলিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভারত, কানাডা, সুইডেন, মালোশিয়া, মালদ্বীপ, জাপান, পোল্যান্ড, মরক্কোসহ  ১৩টি দেশের রাষ্ট্রদূত ও ধর্মীয় গুরুরা এখানে আসেন।

অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য ঘিরে রেখেছে সমাধিক্ষেত্রটি। বাংলাদেশে দুটি কমনওযয়েলথ রণ সমাধিক্ষেত্র আছে। একটি কুমিল্লায় অপরটি চট্টগ্রামে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page