September 5, 2026, 5:06 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক
এইমাত্রপাওয়াঃ

ধামরাইয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ধামরাইয়ে গ্রাফিক্স গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে অপর একটি ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪শ্রমিক নিহত ও ৩০ জন শ্রমিক আহত হয়েছে।
গতকাল বুধবার রাত ১০টার দিকে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাটুলিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, জাহাঙ্গীর (৩০),  নিপা (২৫), খাদিজা (২৮) এবখ জিয়াসমিন (২৬)। নিহতদের স্বজনরা লাশ নিয়ে যওয়ায় তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম  বলেন, ধামরাইয়ের বাটুলিয়া আঞ্চলিক সড়কে গ্রাফিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানা শ্রমিকবাহী বাসের সঙ্গে একটি ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসে থাকা চারজন পোশাক শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ৩০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page