February 14, 2026, 4:38 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি বাহিনী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত : তারেক রহমান নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার ; সড়কে ফিরেছে সব যানবাহন বিএনপিকে বিজয়ী মেনে নেওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমির চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৭ দিন পর খালে ভেসে উঠলো যুবকের মরদেহ বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়া ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি নির্বাচন–পরবর্তী সহিংসতায় বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিশাল সমাবেশ
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় আমন রোপণের উৎসব : ৬ লাখ ৪৫ হাজার টন চাল উৎপাদনের সম্ভাবনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁ জেলায় খরিপ-২/মওসুমে রোপা আমন ধান রোপণের উৎসব চলছে। মাঠে-মাঠে জমিতে প্রয়োজনীয় পানি সঞ্চিত হওয়ায় কৃষকদের মধ্যে খুশির জোয়ার বইতে শুরু হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন- ইতিমধ্যেই জেলায় ৯১ শতাংশ জমিতে রোপা আমন ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে।
সূত্রমতে, চলতি মওসুমে জেলায় রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৩০০ হেক্টর জমিতে। এর মধ্যে উন্নত ফলনশীল জাতের ১ লাখ ৭৫ হাজার ৫০০ হেক্টর, স্থানীয় জাতের ১৯ হাজার ৮২৫ হেক্টর এবং হাইব্রিড জাতের ৯৭৫ হেক্টর। উল্লেখিত জমি থেকে চালের আকারে ৬ লাখ ৪৪ হাজার ৮৫৯  টন ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
উপজেলা ভিত্তিক আমন চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় উফশী জাতের ৯ হাজার ৪৩০ হেক্টর, স্থানীয় জাতের ৫৩৫ হেক্টর ও হাইব্রিড জাতের ১৫০ হেক্টর।
রানীনগর উপজেলায় উফশী জাতের ১৯ হাজার ৫৭০ হেক্টর, স্থানীয় জাতের ১৬০ হেক্টর ও হাইব্রিড জাতের ৭০ হেক্টর।
আত্রাই উপজেলায় উফশী জাতের ৫ হাজার ৪২৫ হেক্টর, স্থানীয় জাতের ১ হাজার ৪২৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৫৫ হেক্টর।
বদলগাছি উপজেলায় উফশী জাতের ১২ হাজার ৯২০ হেক্টর, স্থানীয় জাতের ১ হাজার ৪২৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৫ হেক্টর।
মহাদেবপুর উপজেলায় উফশী জাতের ১৮ হাজার ৪০৫ হেক্টর, স্থানীয় জাতের ৯ হাজার ৫৩৫ হেক্টর ও হাইব্রিড জাতের ১৮০ হেক্টর।
পতœীতলা উপজেলায় উফশী জাতের ২২হাজার ১৮৫ হেক্টর, স্থানীয় জাতের ৩ হাজার ২৫ হেক্টর ও হাইব্রিড জাতের ১৪০ হেক্টর।
ধামইরহাট উপজেলায় উফশী জাতের ১৯ হাজার ৮৪৫ হেক্টর, স্থানীয় জাতের ৫৩৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৩০০ হেক্টর।
সাপাহার উপজেলায় উফশী জাতের ৯ হাজার হেক্টর, স্থানীয় জাতের ৮০৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৫ হেক্টর।
পোরশা উপজেলায় উফশী জাতের ১৪ হাজার ৬৪৫ হেক্টর, স্থানীয় জাতের ৫৫৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৫ হেক্টর।
মান্দা উপজেলায় উফশী জাতের ১৫ হাজার ৬৭৫ হেক্টর, স্থানীয় জাতের ১৮০ হেক্টর ও হাইব্রিড জাতের ৬০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় উফশী জাতের ২৮ হাজার ৪০০ হেক্টর, স্থানীয় জাতের ১ হাজার ৬৪৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৫ হেক্টর।
সূত্র জানিয়েছে- চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করার সম্ভাবনা আছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র আরও জানিয়েছে- চলতি রোপা আমন ফসলের জন্য মোট ১১ হাজার ২০০ জন প্রান্তিক কৃষকের প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ১১ হাজার উফশী চাষীর এবং ২০০ জন হাইব্রিড চাষীর।
১১ হাজার উফশী চাষীদের প্রত্যেককে ১ বিঘা জমির বিপরীতে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে এমওপি সার এবং ১০ কেজি করে ডিএপি সার। অপরদিকে ২০০ জন হাইব্রিড চাষীর প্রত্যককে ১ বিঘা জমির বিপরীতে শুধুমাত্র ২ কেজি করে বীজ প্রনোদনা হিসেবে বিনামূল্যে দেয়া হচ্ছে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page