September 23, 2026, 4:36 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় স্কুল শিক্ষকের দুই পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক  নওগাঁর আত্রাইয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আবুল হোসেন (৫২) নামে এক স্কুল শিক্ষকের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আত্রাই এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পাঁচপুর মোড় এলাকায় এঘটনা ঘটে। আবুল হোসেন আত্রাই উপজেলার বিহারীপুর গ্রামের বাসিন্দা এবং জগদাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক আবুল হোসেন বিকালে উপজেলার জগদাস উচ্চ বিদ্যালয় ছুটির পর মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাঁচুপুর মোড় এলাকায় পৌঁছুলে দুর্বৃত্তরা তার পথ রোধ করে মারপিট করে দুই পায়ের গোড়ালি থেকে রগ কেটে দিয়ে পালিয়ে যায়।

পরে লোকজন তাকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিক্ষক আবুল হোসেনের শ্বশুর সিরাজুল ইসলাম বলেন, স্কুল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় পথিমধ্যে এঘটনা ঘটে। এ্যাম্বুলেন্সে আছি জানিয়ে এর বেশি বলতে পারেননি তিনি।

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দোলন আক্তার বলেন, শিক্ষক আবুল হোসেনের দুই পায়ের গোড়ালি শুধুমাত্র একটু চামরার সাথে লেগে আছে। তাছাড়া প্রায় পুরো গোড়ালিই কাটা। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page