April 11, 2026, 6:13 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

নওগাঁর দুই সীমান্ত দিয়ে ১৮ জনকে পুশইন করেছে বিএসএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নওগাঁর দুই সীমান্ত দিয়ে ১৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

এর মধ্যে ধামইরহাটের কালুপাড়া সীমান্ত দিয়ে ১৪ জনকে এবং সাপাহারের বামনপাড়া সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন করা হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করেন।

পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটলিয়ন কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার রুপন চাকমা জানান, কালুপাড়া সীমান্তে তার নেতৃত্বে একটি টহল দল শুক্রবার ভোরে সীমান্ত পিলার ২৭১/১ এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতানাপাড়ায় ৬ নারী, ১ কিশোরী, ৩ শিশু ও ৪ যুবককে ঘোরাফেরা করতে দেখে আটক করে।

ধামইরহাট থানার ওসি ইমাম জাফর জানান, বিজিবি তাদের আটক করেছে। তারা থানায় হস্তান্তর করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে সাপাহারের বামনপাড়া সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন করেছে বিএসএফ। এ সময় বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা আটক করে।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোরে সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তের মেইন পিলার ২৪৬/২ এস থেকে আনুমানিক ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে রসুলপুর গ্রাম থেকে ১৬ বিজিবির সদস্যরা তাদের আটক করে সাপাহার থানায় সোপর্দ করেছে।

সাপাহার থানার ওসি আব্দুল আজিজ বলেন, বিজিবি প্রাথমিকভাবে জিডি করেছে। আটকদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page