October 6, 2026, 6:07 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁর বদলগাছীতে আগুনে পুড়ে আলতাফ হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার গোড়শাহী মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আলতাফ হোসেন ওই গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

নিহতের ছেলে তরিকুল ইসলাম বলেন, আমার বাবা বাড়ির আঙিনার সামনে আলাদা একটি ঘরে থাকতেন। বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ করেই বাবার ঘরে আগুন দেখতে পায় স্থানীয় একজন। তার চিৎকারে আমরা আগুন লাগার বিষয়টি দেখতে পায়। এরপর স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। কিন্তু তার আগেই আমার বাবা আগুনে পুড়ে মারা যায়। একই সঙ্গে দুটি ছাগল এবং ঘরের সকল আসবাবপত্র পুড়ে যায়।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল জানান, সংবাদ পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এরই মধ্যে নিহতের পরিবারের মাঝে সরকারিভাবে ৩০ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে এবং কিছু শুকনা খাবার দেওয়া হয়েছে।



Our Like Page