April 5, 2026, 2:08 am
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় জলবায়ু পরিবর্তন ও অবক্ষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের বইপট্টিতে একটি হোটেলে বেসরকারি সংস্থা ডাসকো ফাউন্ডেশন এই মতবিনিময় সভার আয়োজন করে।

এসময় সংস্থার প্রজেক্ট কোর্ডিনেটর রুহুল আমিন, এরিয়া অফিসার মাকসুদা খানম ও টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন সহ জেলার বিভিন্ন মিডিয়ায় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, রাজশাহী বিভাগের রাজশাহী ও নওগাঁ জেলার ৪টি উপজেলায় ২৪ টি ইউনিয়নে প্রাথমিক কাজ করা হচ্ছে।

সভায় বক্তারা বলেন. প্রতিনিয়ত পানির স্তুর নিচে নেমে যাচ্ছে। এতে কৃষি ও মানব জীবনে জলবায়ুর বিরুপ প্রভাব পড়েছে। আগামীতে নওগাঁ জেলাও ঝুঁকিপূর্ণ রয়েছে। মাঠে কাজ করার সময় প্রতি বছর বজ্রপাতে শ্রমিক মারা যাওয়ার ঘটনা ঘটছে। আতঙ্ক বেড়েছে। কলকারখানার নোংরা পানি ও প্লাস্টিকের বর্জে নদী দুষণ হচ্ছে। এ থেকে উত্তরনে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে এ জেলাকে সুন্দর পরিবেশে ফিরিয়ে আনতে কাজ করা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page