September 14, 2026, 12:36 am
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় নৌকার নির্বাচনী অফিসে স্বতন্ত্র প্রার্থীর ছেলের আগুন দেওয়ার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁ জেলার মহাদেবপুর ও বদলগাছী উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৩ আসন। এই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার গভীর রাতে মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামের রাস্তার পাশে এই ঘটনা ঘটে। এতে ওই নির্বাচনী অফিস সহ পাশে একটি খড়ের পালা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। এই ঘটনাই আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার সেলিমের ছেলে সাকলাইন মাহমুদ রকি কে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর সমর্থক রুহুল আমিন নামের একজন।

অভিযোগ জানা গেছে , উপজেলার আজিপুর গ্রামের ছলিম উদ্দিন তরফদারের ছেলে সাকলাইন মাহমুদ রকি (৩৪), ঝলঝলিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জাহিদ হাসান (২৮), আবুল কালামের ছেলে ইউনুছ আলী (৪৫) ও মৃত নৈমুদ্দিনের ছেলে হাসান (৫০), ফাজিলপুর বরেন্দ্র মোড়ের মৃত হামিদের ছেলে মিঠু রহমান (৩৬), আন্ধারকোঠার হবিবর রহমানের ছেলে সোহাদ (৩৮), দুলালপাড়ার ইয়াকুব আলীর ছেলে আসাদুজ্জামান রতন (২৮), চানপাড়া জয়পুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হাসান আলী (২৮), সদরের রবিন চন্দ্র দাসের ছেলে রঞ্জন দাস (৪২), স্কুল পাড়ার মৃত রঞ্জুর ছেলে তনু কুমার দেব (২৬), আজিপুরের দুয়েফ উদ্দিন তরফদারের ছেলে রাকিবুল হাসান এবং জোয়ানপুরের মৃত খলিলের ছেলে হাবিব হোসেন (৩৩) আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে উপরোক্ত আসামীদের সাথে দীর্ঘদিন থেকে নির্বাচনী বিরোধ চলছিল। এবং নির্বাচনকে কেন্দ্র করে রুহুল আমিনকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় তারা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগকারী তার অভিযোগে উল্লেখ করেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page