October 30, 2026, 4:33 am
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় বিএসএফের গুলিতে যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁর পোরশা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে পোরশার নিলমারি মাঠ থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভারতের মালদা জেলার ডরলা সীমান্ত এলাকায় বিএসএফ-১৫৯ ব্যাটালিয়নের আওতাধীন কেদারীপাড়া ক্যাম্পের সদস্যদের ছোড়া গুলিতে তিনি নিহত হন।

নিহত আল আমিন নওগাঁর পোরশা উপজেলার নীতপুর কলনীপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁ-১৬ ব্যাটালিয়নের আওতাধীন নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাতের কোনো এক সময় আল আমিন আরও কয়েকজনের সঙ্গে নিতপুর সীমান্ত এলাকার ২৩২ নম্বর প্রধান স্তম্ভের পাশ দিয়ে ভারত সীমান্তের ভেতর যান। এ সময় বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া করলে পালিয়ে যাওয়ার সময় গুলি ছোড়েন। তাৎক্ষণিক বাকি দুইজন পালিয়ে গেলেও আল আমিন গুলিবিদ্ধ হন।

সুবেদার মাহফুজুর রহমান বলেন, গুলিবিদ্ধ আল আমিনের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বিএসএফ। সকালে ঘটনাটি জানার পরই পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এরপরই ময়নাতদন্ত প্রতিবেদনসহ মরদেহটি আমাদের কাছে হস্তান্তর করবে বিএসএফ।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page