November 20, 2026, 8:40 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় ১০ টাকার জন্য কাস্টমারকে হত্যা ; দর্জির যাবজ্জীবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁর পোরশায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাঁশের আঘাতে ইউনুস আলী নামে এক ব্যক্তিকে হত্যা মামলার আসামি মফিজ উদ্দিনকে (৬৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে নগদ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি পোরশা উপজেলার সোমনগর গ্রামের ইউনুস আলী তার জ্যাকেটের চেইন লাগানোর জন্য পাশের সুতলী বাজারে দর্জি মফিজ উদ্দিনের দোকানে যান। চেইন লাগানোর মজুরি হিসেবে দর্জি মফিজ ৩০ টাকা দাবি করেন। কিন্তু ইউনুস ২০ টাকা দিতে চান। এ নিয়ে উভয়ের মাঝে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দর্জি মফিজ বাঁশ দিয়ে ইউনুসের মাথায় আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে ইউনুসকে যাওয়া হয়। চিকিৎসা নিয়ে বাসায় বাসায় ফেরার পথে মৃত্যু হয় ইউনুসের। পরে তার ছোট ভাই সোনাবর অলী বাদী হয়ে পোরশা থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘদিন ধরে চলে মামলার সাক্ষ্যগ্রহণ। মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার রায়ে আসামি মফিজ উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও নগদ এক লাখ টাকা জরিমানা করেন বিচারক। রায় ঘোষণার সময় এজলাসে আসামি উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নওগাঁ দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল খালেক। আসামিপক্ষে আইনজীবী ছিলেন লিগ্যাল এইডের অ্যাডভোকেট দেওয়ান আবু হোসেন।

রায়ে সন্তুষ্টি জানিয়ে অ্যাডভোকেট আব্দুল খালেক জাগো নিউজ বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আগামীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘাতে জড়ানোর আগে যে কেউ অন্তত হাজার বার ভাববেন। বিচারক নিহতের পরিবারের সদস্যদের নগদ এক লাখ টাকা দিতে বলেছেন। সেই টাকা পরিশোধ না করলে আসামির আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড হবে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page