October 2, 2026, 6:59 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

নক্ষত্র সৃষ্টির নতুন ছবি প্রকাশ করল নাসা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জেমস ওয়েব টেলিস্কোপে বিপুল এ মহাজগতের নতুন নতুন সব ছবি তোলার এক বছর পূর্তি উদ্‌যাপন করছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা।

জানানো হয়, বুধবার উদ্‌যাপনের অংশ হিসেবে নক্ষত্রসৃষ্টির নতুন একটি ছবি প্রকাশ করে নাসা। যে-ছবিটি খুব কাছ থেকে তোলা। ছবিটিতে দেখা যাচ্ছে, মহাকাশে যেন লাল রঙের গ্যাস ভেসে বেড়াচ্ছে, সঙ্গে ধুলোর উজ্জ্বল কুণ্ডলী।

 

রো অফিউচি নামের ক্লাউড কমপ্লেক্স থেকে ছবিগুলি তোলা হয়েছে। রো অফিউচি ক্লাউড কমপ্লেক্স পৃথিবীর সবচেয়ে কাছের স্টেলার নার্সারি। এখানে নতুন নতুন নক্ষত্র তৈরি হয়ে ওঠে।

জেমস ওয়েবের ছবিতে প্রায় ৫০টি নবগঠিত নক্ষত্র দেখা গিয়েছে। যেগুলির ভর আমাদের সূর্যের মতো কিংবা তার চেয়ে একটু কম। ছবির একেবারে নীচের দিকে নবগঠিত এক নক্ষত্র দেখা গিয়েছে। নক্ষত্রটি যে গ্যাস থেকে জন্মেছে, সেই গ্যাস ও ধূলিমেঘে অনেক বুদ্‌বুদ তৈরি হয়েছে। আসলে ইন্টারস্টেলার স্পেস মূলত গ্যাস ও ধূলিকণাতেই ভরপুর থাকে। এগুলো নতুন নক্ষত্র ও গ্রহের কাঁচামাল হিসেবে কাজ করে।

নাসার অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন বলেন, মাত্র এক বছরের মধ্যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ অত্যন্ত সাফল্যের সঙ্গে মহাজগৎকে মানুষের চোখের সামনে নতুন করে তুলে ধরতে পেরেছে। প্রথমবারের মতো পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত ধূলোর মেঘকে অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।

 

বিল আরও বলেন, প্রতিটি নতুন ছবি মানে একটি করে নতুন আবিষ্কার। এর মধ্য দিয়ে মহাকাশ বিজ্ঞানীরা তাদের বহু প্রশ্নের উত্তর খুঁজে পাবেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর মাসে জেমস ওয়েব টেলিস্কোপকে মহাকাশে পাঠানো হয়েছিল। ২০২২ সালের ১১ জুলাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জেমস ওয়েব টেলিস্কোপে তোলা প্রথম ছবিটি প্রকাশ করেছিলেন। সেই ছবিটি ১৩০০ কোটি বছরের মধ্যে মহাজগতের সবচেয়ে স্পষ্ট ছবি বলে দাবি করা হয়েছিল।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page