November 20, 2026, 3:41 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নড়াইলে ভাড়াটিয়ার ঘর থেকে ইতি বেগম (৪০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার গোবরা দক্ষিণপাড়া এলাকায় ভাড়াটিয়ার ঘরের খাটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইতি বেগম গোবরা গ্রামের হাফেজ মো. শফিকুল ইসলামের স্ত্রী। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইতি বেগমের স্বামী হাফেজ শফিকুল ইসলাম জেলার লোহাগড়া উপজেলার একটি মাদরাসায় চাকরি করার সুবাদে সেখানেই থাকতেন। মাঝেমধ্যে ছুটিতে বাড়িতে আসতেন। ফলে অধিকাংশ সময় নিঃসন্তান ইতি বেগম একাই থাকতেন বাড়িতে। এর মধ্যে প্রায় এক বছর আগে কাজের সন্ধানে পরিবার নিয়ে বাগেরহাটের ফকিরহাট থেকে আসা মনিরুল মোল্যা নামের এক দিনমজুরকে বাড়ির একটি ঘর ভাড়া দিয়েছিলেন হাফেজ শফিকুল ইসলাম। মাস দুয়েক আগে ভাড়াটিয়া মনিরুল তার পরিবারকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেন। গত ১৮ এপ্রিল নিহতের স্বামী হাফেজ শফিকুল ইসলাম ছুটি কাটিয়ে নিজ বাড়ি থেকে কর্মস্থলে চলে যান। এরপর ১৯ এপ্রিল ইতি বেগম ও তার ভাড়াটিয়া মনিরুলের ঘরে তালা ঝুলতে দেখেন প্রতিবেশীরা। বিষয়টি প্রতিবেশীরা ইতির স্বামী শফিকুলকে জানালে তিনি ভাবেন তার স্ত্রী গ্রামের কোনো আত্মীয়ের বাড়িতে হয়ত বেড়াতে গেছেন। এর আগেও অনেকবার ইতি এভাবে বেড়াতে যাওয়ায় তার স্বামী এ নিয়ে খুব একটা দুশ্চিন্তা করেননি। কিন্তু ২১ এপ্রিল সন্ধ্যার দিকে ইতির ভাড়াটিয়া মনিরুলের ঘরের ভেতর হতে দুর্গন্ধ বের হলে প্রতিবেশী ও স্থানীয় লোকজন ইতির স্বামী এবং থানায় খবর দেয়। রাতে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজার তালা ভেঙে খাটের নিচ থেকে ইতি বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বামী শফিকুল ইসলাম বিলাপ করতে করতে জানান, সন্তান না হলেও স্ত্রীর প্রতি ভালোবাসার কমতি ছিল না। কখনো স্ত্রীকে তিনি একটা টোকাও দেননি। কিন্তু বিশ্বাস করে বাড়িতে জায়গা দেওয়া ভাড়াটিয়া মনিরুল তার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে বাড়ি লুট করে চলে গেছে। মনিরুলের ফাঁসি চান তিনি।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত হাসুয়া আলামত হিসেবে জব্দ করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা পক্রিয়াধীন এবং সন্দেহ তালিকায় থাকা ভাড়াটিয়া মনিরুলকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা জানা যাবে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page