September 19, 2026, 4:26 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিলে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে দুলাভাইয়ের হাতে শ্যালক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে নড়াইলের নড়াগাতী থানার তেলিডাঙ্গা গ্রামে পল্লী চিকিৎসক আমিনুল ইসলামকে (৩২) পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। দুলাভাই আব্দুল গফফার গ্রুপের সঙ্গে শ্যালক আমিনুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১২ মে) বাড়ি থেকে চান্দেরচর বাজারে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আমিনুল তেলিডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে চান্দেরচর বাজারে নিজের চেম্বারে যাচ্ছিলেন আমিনুল। পথিমধ্যে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ আব্দুল গফফারের লোকজন আমিনুলের মোটরসাইকেলের গতিরোধ করে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

স্থানীয় লোকজন আমিনুলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান আমিনুল।

নিহত আমিনুলের ভাইপো নাদিম বলেন, গ্রামে দলাদলির কারণে তেলিডাঙ্গা গ্রামের আব্দুল গফফার শেখ, ইমরুল শেখ, রিয়াজ শেখ, জামাল গাজী, রুহোল গাজী, আজমল শেখসহ ১৫-২০ জন লোক লাঠি, লোহার রড, শাবল, হাতুড়ি, রামদা ছাড়াও বিভিন্ন দেশি অস্ত্র দিয়ে চাচাকে কুপিয়ে হত্যা করেছে।

নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা জানান, আমিনুল হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার বিকাল পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহত আমিনুল প্রতিপক্ষ আব্দুল গফফারের চাচাতো বোন জামাই।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page