September 30, 2026, 2:33 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নতুন চমক ; ফরিদপুরে বিএনএমে যোগ দিলেন আওয়ামী লীগ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী লীগ ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার। এছাড়া বিএনএম’র দলীয় প্রার্থী হিসেবে ফরিদপুর-১ আসনে প্রবেশ এবং আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলায় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেছেন শাহ্ মো. আবু জাফর। এসময় তিনিও শাহ্ মো. আবু জাফরের সঙ্গে যোগ দেন।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফরিদপুর-১ আসনে বিএনএম’র দলীয় প্রার্থী শাহ্ মো. আবু জাফরের সঙ্গে সমর্থকদের নিয়ে যোগদান করেন সৈয়দ আশরাফ আলী বাশার। এ সময় বিএনএম’র দলীয় প্রার্থী শাহ্ মো. আবু জাফরের আলফাডাঙ্গায় আগমনে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান।

এর সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার জাগো নিউজকে বলেন, ফরিদপুর-১ আসনের বিএনএম’র দলীয় প্রার্থী শাহ্ মো. আবু জাফরের আলফাডাঙ্গায় আগমন উপলক্ষে তাকে স্বাগতম ও অভিনন্দন জানিয়ে তার সঙ্গে থেকে নির্বাচন করবো।

কেন যোগদান করলেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নানা কারণ আছে। এই মুহূর্তে বিস্তারিত বলতে চাই না। আমি শুধু একা না, আমার কিছু সমর্থকও আমার সঙ্গে শাহ মোহাম্মদ আবু জাফরের নির্বাচন করবেন।

এ বিষয়ে বক্তব্য জানতে আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি, পৌরসভার সাবেক মেয়র সাইফুর রহমান সাইফারের সঙ্গে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। তিনি কল রিসিভ করেননি।

আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন বলেন, বিগত পৌরসভা নির্বাচনে দলীয় নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন সৈয়দ আশরাফ আলী বাশার। আজ আবার বিএনএম এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফরিদপুর-১ আসনে বিএনএম’র দলীয় প্রার্থী শাহ্ মো. আবু জাফরের সঙ্গে তিনি যোগদান করেছেন। রোববার আওয়ামী লীগের বর্ধিত সভায় এ বিষয়ে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ মোহাম্মদ আবু জাফর। বিএনএম থেকে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। ২০ নভেম্বর বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শাহ্ মোহাম্মদ আবু জাফরকে বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page