October 9, 2026, 9:05 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নভেম্বরের তুলনায় ডিসেম্বরে গতি বেড়েছে রেমিট্যান্স প্রবাহে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারি ও বাজার দরের মধ্যে পার্থক্য কমে আসায় এবং টাকা পাঠানোর প্রক্রিয়া সহজ করার বাড়ছে রেমিট্যান্স। ফলে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে রেমিট্যান্স আসার গতি বেশ ভালো।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ডিসেম্বর মাসের ২২ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১২৮ কোটি ৪০ লাখ ইউএস ডলার। সেই হিসাবে প্রতিদিন রেমিট্যান্স এসেছে প্রায় ৫ কোটি ৮৪ লাখ ডলার।

গত নভেম্বর মাসে প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এসেছিল ১৩৪ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে দৈনিক রেমিট্যান্স এসেছে প্রায় ৫ কোটি ৩৬ লাখ ডলার।

একইভাবে প্রবাসী আয় আসতে থাকলে পুরো ডিসেম্বরে রেমিট্যান্স সংগ্রহ ২২০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। যা ডলার সংকটের মধ্যে রিজার্ভের জন্য সুখবর বলে মনে করেন সংশ্লিষ্টরা।

রেমিট্যান্সে গতি আসার কারণ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, ‘রিজার্ভ ও রেমিট্যান্স বাড়াতে হুন্ডি প্রতিরোধের বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এমন কী হুন্ডির মাধ্যমে রেমিট্যান্সে পাঠানোর সঙ্গে জড়িতের অভিযোগে ২৩০ জন বেনিফিশিয়ারির হিসাব সাময়িকভাবে উত্তোলন স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, এসবের পাশাপাশি বৈধ চ্যানেলে রেমিট্যান্সের বিপরীতে প্রণোদনা বাড়ানো হয়েছে সব মিলে রেমিট্যান্স বেড়েছে। যার প্রভাবে রিজার্ভ বাড়বে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে জানা গেছে, গত নভেম্বর মাসে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ।

গত অক্টোবর মাসে ছিল ১৫২ কোটি ৫৫ লাখ ডলার। যদিও চলতি ২০২২-২৩ অর্থবছরে প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ৬৩ লাখ। তা আগস্ট ও সেপ্টেম্বর মাসে কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার ও ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page