September 7, 2026, 4:14 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে অস্ত্রসহ ৭ ডাকাত সদস্য আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীতে ডাকাত দলের ৬ সদস্য ও লুন্ঠিত মালামাল ক্রয়কারীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি)।

সোমবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এর আগে রোববার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শেখ ফরিদ (৩৫), আবুল কাশেম (৪২), নূরুল ইসলাম (২৯), মোক্তার হোসেন (৪৪), আল আমিন (২৯),রাজিব (২২) ও শিপন চন্দ্র সূত্রধর (৩৪)। তারা সকলেই নরসিংদী জেলার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ২৬ জানুয়ারি শুক্রবার রাতে জেলার শিবপুর থানার যশোর ইউনিয়নের দেবালেরটেক গ্রামের মেজবাহ উদ্দিন মেজুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৭ জনের ডাকাতদল বারান্দার গ্রীল কেটে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি থেকে ১৯ লাখ টাকা, ১৬ ভরি স্বর্ণলঙ্কার ও মোবাইল নিয়ে যায়।

পরে এঘটনায় মামলা হলে পুলিশ অভিযানে নামে। রোববার জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬ ডাকাত ও লুণ্ঠিত মালামাল কেনার অভিযোগে শিপন নামে একজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১টি প্রাইভেটকার, নগদ ৫ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, গলিত স্বর্ণ ১৭.৫২ গ্রাম , ১টি পাইপগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page