October 18, 2026, 2:38 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে ইটের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদী সদরের চরাঞ্চলে এক ব্যবসায়ীর স্তূপ করে রাখা ইটের নিচে চাপা পড়ে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছগরিয়াপাড়া এলাকার মৃত আক্কেল আলীর ছেলে কালু মিয়া (৭৫) এবং তার স্ত্রী সবমেহের বেগম (৬০)।

নিহতের ছেলে ইব্রাহিম মিয়া এবং এলাকাবাসী জানান, আজ ভোরে সম্ভবত নামাজ আদায় করছিলেন তারা। টানা বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে বিশাল স্তূপ করে রাখা ইট ঘরের ওপর ধসে পড়ে। এ সময় টিনের বেড়া এবং চালা ভেঙে তাদের ওপর পড়ে। পরে আশপাশের লোকজন ইট সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘরের পাশেই এক ব্যবসায়ীর ইটের স্তূপ পড়ে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে, বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছি।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page