September 7, 2026, 11:14 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে গৃহবধুর রহস্যজন মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীতে সানজিদা আক্তার শিলা (১৮) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে সদর উপজেলার সাহেপ্রতাবে তার বসত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সানিজদা আক্তার সাহেপ্রতাব এলাকার ইশতিয়াক আহমেদের স্ত্রী এবং এক সন্তানের জননী ছিলেন।

স্থানীয় এলাকাবাসী জানায়, সাহেপ্রতাব এলাকার শহিদুল্লাহ মুন্সীর ছেলে ইশতিয়াকের সাথে পারিবারিকভাবেই বিয়ে হয় একই এলাকার আব্দুল কাদির মৃধার কন্যা শিলার সাথে। একই এলাকায় বসবাসের সুবাধে ইশতিয়াকের বাবা এবং শিলার মায়ের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। যা মেনে নিতে পারছিলো না শিলা, এর পর থেকেই পারিবারিক অশান্তিতে ছিলেন ওই গৃহবধু। সম্প্রতি তাদের মধ্যে ঝগড়া বিবাদের মধ্যেই বুধবার সকালে তার বসত ঘরের বারান্দার গ্রীলে আটকানো মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, নিহত ওই গৃহবধুর কপালে এবং শরীলের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদনসহ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যার মুল কারণ যানা যাবে। এটি কি আত্মহত্যা নাকি হত্যা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page