September 13, 2026, 6:31 pm
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে গ্যাস সংযোগে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীর মাধবদীতে অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ৬ জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) সদর উপজেলার নূরালাপুর ইউনিয়নের গদাইরচর এলাকায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর এলাকাবাসী তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাাতালে নিয়ে গেলে সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারী হাসপাতালে প্রেরণ করেন।

গুরুতর আহতরা হলেন টেক্সটাইল শ্রমিক শামীম মিয়া (৪০), তার স্ত্রী আকলিমা বেগম (৩৫), তাদের কন্যা সানজিদা (১৮) ও রিয়া মনি (৯) শামীমের বড় ভাই গাফ্ফার মিয়া (৪৫) এবং ছোট ভাই রশিদ মিয়া (৩২)।

আহতদের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরেই আলগী এলাকার মানিক মিয়া নামক এক ব্যক্তি= এলাকায় বিভিন্ন বাসা-বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে আসছিল। সম্প্রতি শামীম মিয়ার বাড়ির পাশের ড্রেন দিয়ে বিলকিস নামক এক নারীর বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় মানিক। ধারণা করা হচ্ছে, শামীম মিয়ার বাড়ির শৌচাগারের পাইপ দিয়ে অবৈধ সংযোগের লিকেজের থেকে বসতরঘরে ঢুকে পরে গ্যাস। ভোরে রান্না বসানোর জন্য চুলায় আগুন দিলে মুহূর্তেই বিকট বিস্ফোরণে ঘরের ছাদসহ কম্পিত হয়ে অগ্নি সংযোগ হয়।

এসময় একই পরিবারের তিন ভাই এবং তাদের স্ত্রী, কন্যাসহ ৬ জন আহত হন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামরুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এটি কোন নাশকতা কিনা তা খতিয়ে দেখার জন্য। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, এটি জ্বালানি গ্যাসের বিস্ফোরণ থেকেই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় জনপ্রতিনিধি, তিতাস গ্যাস কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন স্তরের কূচক্রি মহলের ছত্রছায়ায় ওই এলাকায় কয়েক বছর ধরেই অবৈধ গ্যাস সংযোগ হিরিক চলছে বলে জানায় এলাকাবাসী।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page