October 5, 2026, 4:20 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে মুহিদ মোল্লা নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। সোমবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টায় শহরের জেলখানা মোড়ে মেসার্স মোল্লা ট্রেডার্সে এ ঘটনা ঘটে।

মেসার্স মোল্লা ট্রেডার্সের পরিচালক মুহিদ মোল্লা নরসিংদীর বিলাসদী এলাকার ওয়াহাব মোল্লার ছেলে।

মুহিদ মোল্লা বলেন, চিনিশপুর ইউনিয়নের কামাল ভূইয়ার ছেলে রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি ধমকি দিয়ে আসছিলেন। চাঁদার টাকা না দেওয়ায় সোমবার বিকেলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালায়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সম্প্রতি নরসিংদীতে তিনজন রাজনৈতিক ব্যক্তিকে হত্যার ঘটনায় জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে প্রকাশ্যে এমন ঘটনার পর আবারও জনমনে আতঙ্ক তৈরি করেছে।

নরসিংদী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়ে সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। অভিযুক্তকে আটক করতে আমাদের বেশ কয়েকটি টিম ইতিমধ্যে মাঠে কাজ করছে।



Our Like Page