September 7, 2026, 11:34 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে জোড়া খুনের মামলায় বিএনপি নেতা খায়রুল কবির খোকন রিমান্ডে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীতে জোড়া খুনের মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে রিমান্ডে নিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নরসিংদী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ মে বিকেলে ছাত্রদলের বহিষ্কৃত নেতারা নতুন কমিটি বাতিলের দাবিতে শতাধিক মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা বিএনপির চিনিশপুরের অস্থায়ী কার্যালয়ের সড়কে ঢোকার পর দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ছাদিকুর রহমান এবং তার অনুসারী আশরাফুল হক (২২)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত ছাদিকুরের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, তার স্ত্রী শিরিন সুলতানাসহ জেলা বিএনপির ৩০ জনের নামে এবং অজ্ঞাতনামা ৩৫-৪০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় খোকন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন।

চলতি বছরের ২৭ জুলাই তার জামিনের মেয়াদ শেষে হওয়ার পর খোকন আদালত থেকে আর স্থায়ী জামিন নেননি। ২৫ অক্টোবর দিনগত রাত ৩টার দিকে খোকনকে ঢাকায় তার ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

এ মামলায় মঙ্গলবার খোকনকে আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। আদালতের বিচারক খোকন ও জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

নরসিংদী গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার জাগো নিউজকে বলেন, জোড়া হত্যা মামলার অধিকতর তদন্তের স্বার্থে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সিদ্দিকুর রহমান নাহিদকে একদিনের রিমান্ড আনা হয়েছে।

২৬ জানুয়ারি জেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। ওই কমিটির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মাইন উদ্দিন ভূঁইয়াকে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদ দেওয়া হয়। এতে তার অনুসারী নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেন এবং পরে ভাঙচুর করেন। এরপর কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেন পদবঞ্চিতরা ও বহিষ্কৃতরা।

এরই ধারাবাহিকতায় ২৫ মে বিকেলে পদবঞ্চিত নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রা বের করলে দুর্বৃত্তের গুলিতে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছাদিকুর রহমান ও তার অনুসারী আশরাফুল হক নিহত হন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page