September 7, 2026, 8:23 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই পুরুষ, তাৎক্ষণিকভাবে এদের নাম-পরিচায় জানা যায়নি।

সোমবার (৮ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার খাকচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল্লাহ জানান।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা এক্সপ্রেস ট্রেনে এরা কাটা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা ছিন্ন-বিচ্ছিন্ন ৫টি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা মরদেহগুলো উদ্ধার করে।

নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকামুখী রেললাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৫ জনের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়দের সাথে কথা বললে কেউ তাদের চিহ্নিত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, তারা দূরবর্তী স্থানের লোক। মরদেহ উদ্ধারের আগে ঢাকামুখী তিনটি ট্রেন চলাচল করেছে। ধারণা করা হচ্ছে, এর মধ্যে কোন ট্রেনের মাধ্যমে ঘটনা ঘটতে পারে। আমরা পিবিআই কে খবর দিয়েছি। তারা এসে নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করবে। এ ঘটনাটি খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page