November 20, 2026, 3:22 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীর রায়পুরার নিলক্ষায় বালু ব্যবসা এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাগর মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় জানা যায়নি।

বুধবার (১৭ এপ্রিল) ভোরে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও সোনাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাগর মিয়া (২০) একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে ও পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারসহ নানা কারণে দীর্ঘদিন ধরেই এলাকা ছাড়া ছিলেন কান্দাপাড়ার রাজিব ও তার গ্রুপ। বুধবার ভোরে লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে এলাকা দখলের জন্য বীরগাঁও, সোনাকান্দি, আমিরাবাদসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে রাজিবের গ্রুপ হামলা চালায়। এ সময় প্রতিরোধ করায় বীরগাঁও এলাকার আনোয়ার গ্রুপের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। দুই পক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথেই সাগর মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়পুরা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ থেকে ৭ জন আহত হয়েছেন। আনোয়ার সরকারের দলের লোক দুটি ভাগে ভাগ হয়ে রাজিব সরকার গ্রুপের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই এ সংঘর্ষ ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page