September 7, 2026, 3:52 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে ধর্ষণ মামলায় পুলিশ সদস্য আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীর রায়পুরায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের মামলায় ইমন মিয়া (২৮) নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

ইমন মিয়া উপজেলার মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউর নগর এলাকার মাহে আলমের ছেলে। তিনি কিশোরগঞ্জের মিঠামইন থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

রায়পুরা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাফায়েত হোসেন পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে রায়পুরা থানায় একটি ধর্ষণের মামলা করেন। পরে অভিযুক্ত কনস্টেবলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তরুণীর করা মামলার এজাহারে জানা যায়, দেড় বছর আগে ওই তরুণীর সঙ্গে কনস্টেবল ইমনের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। পরে ওই তরুণীকে আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার শারীরিক সর্ম্পক করেন ইমন। সম্প্রতি দুজনের মধ্যে সম্পর্কের অবনতি দেখা দেয়। পরে রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে দেখা করতে প্রেমিকার বাড়িতে আসেন ইমন। পরে পুনরায় শারীরিক মেলামেশা করতে চাইলে তাকে বিয়ের জন্য চাপ দেন ওই তরুণী। এ সময় বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা মিলে ইমনকে আটক করেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণী স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এর আগে এক প্রবাসীর সঙ্গে তার বিয়ে হয়। পরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এদিকে কনস্টেবল ইমনও বিবাহিত। তিনি দুই সন্তানের জনক।

রায়পুরা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাফায়েত হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পরে গতকাল অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page