October 5, 2026, 8:29 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে নগদের দুই ডিস্ট্রিবিউটরকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নরসিংদীর রায়পুরায় নগদের ২ ডিস্ট্রিবিউটরকে গুলি করে তাদের কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে নরসিংদী হেমন্দ্র সাহার মোড় থেকে রায়পুরা যাওয়ার পথে মির্জানগর ইউনিয়নের ১০ নম্বর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান। তিনি বলেন, শুনেছি সকালে নগদের দুইজন ডিস্ট্রিবিউটরকে গুলি করে ৬০ লাখ টাকা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে আছি।

গুলিবিদ্ধরা হলেন- পলাশ উপজেলার ইছাখালী গ্রামের মৃত আমির চাঁন মিয়ার ছেলে মো. শাহিন মিয়া ও একই উপজেলার চরমাহমুদপুর গ্রামের রশিদ পাঠানের ছেলে দেলোয়ার হোসেন। ঘটনার সময় দেলোয়ার হোসেন মোটরসাইকেল চালাচ্ছিলেন।

নগদের নরসিংদী শাখার ডিস্ট্রিবিউটর শহিদ মিয়া জানান, সকাল সাড়ে ৯টার দিকে নগদের নরসিংদী শাখা থেকে রায়পুরা শাখা টাকা নিয়ে যাওয়ার সময় নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের মির্জানগর ইউনিয়নের ১০ নং ব্রিজ সংলগ্ন শিমুল তুলা গাছের নিচে পৌঁছালে দুর্বৃত্তরা নগদের দুই কর্মীর মোটরসাইকেল রোধ করে দেলোয়ারের পেটে ও শাহিনের হাতে গুলি করে প্রায় ৬০ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত শারমীন জানান, দুইজনকেই গুলিবিদ্ধ অবস্থায় আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের সহকর্মীদের পরামর্শ দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

রায়পুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।



Our Like Page