October 18, 2026, 9:37 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু ; আহত ৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়ার চাকশাল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুনামগঞ্জের মধ্যনগরের বিশরান্দা এলাকার আমির হোসেনের ছেলে কবির মিয়া (৩৫) এবং নরসিংদী সদর উপজেলার চাকশাল এলাকার তাহের আলীর ছেলে বিজয় (১৭)। এসময় সিরাজ মিয়া, সৌরভ আহমেদ, সজল মিয়াসহ তিনজন আহত হন।

পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন সিরাজ মিয়া জানান, ধান কেটে বোঝা বহন করার সময় বৃষ্টিপাত শুরু হয়। ফলে একটি গাছের নিচে আশ্রয় নেয় ধানকাটা শ্রমিকসহ বেশ কয়েকজন। এসময় বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই কবির মিয়ার মৃত্যু হয়।

বিজয় মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page