September 6, 2026, 6:37 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে ব্যবসায়িকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডস্কে : নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জের ধরে চুরির ফাঁদ পেতে পোল্ট্রি ফিড ব্যবসায়ী দৌলত হোসেন খানকে (৫৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার দত্তেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দৌলত হোসেন খান উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মৃত আরজু খার ছেলে।

শিবপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, দৌলত খানের ব্যবসায়িক টাকা-পয়সার লেনদেন ও পূর্ব শত্রুতা নিয়ে মনোমালিন্য ছিল স্থানীয় বেশ কয়েকজেনর সঙ্গে। শনিবার গভীর রাতে তার ট্রাকের ব্যাটারি চুরি করার পায়তারা করে দুর্বৃত্তরা। চুরির ঘটনা আঁচ করতে পেরে পোল্ট্রি ফার্মের দুজন কর্মচারিকে সঙ্গে নিয়ে ঘর থেকে বের হন দৌলত। চোরকে ধাওয়া দিলে বাড়ির অদূরে ওৎ পেতে থাকা দুইজন দৌলত খানকে দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকেন। পোল্টি ফার্মের কর্মচারিরা ডাক চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান দৌলত খান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

শিবপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page