October 3, 2026, 6:02 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীর কারাগার থেকে পালানো ৩৩১ বন্দির আত্মসমর্পণ ; দুই নারী জঙ্গি গ্রেফতার ; অস্ত্র উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া মৌসুমী ও খাদিজা নামে দুই নারী জঙ্গিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে এন্ট্রি টেরিজম স্কোয়াড। বুধবার সকালে রাজধানী ঢাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।
তিনি বলেন কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯ জঙ্গির মধ্যে এখনও ৭ জঙ্গি ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাদেরকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, নরসিংদী জেলা কারাগারে ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় লুট হওয়া ৮৫টি রাইফেলের মধ্যে ৩৯টি ৮ হাজার ১৫টি গুলির মধ্যে ১ হাজার ৬৭টি গুলি উদ্ধার করা হয়েছে।
এর আগে এ কার্যক্রমের প্রথমদিন মঙ্গলবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত পালিয়ে যাওয়া ১২৮ জন পলাতক কারাবন্দি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন বলে জানান নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কাজী নাজমুল ইসলাম। আত্মসমর্পণকারী বন্দিদের মধ্যে চারজন নারীও ছিলো। এছাড়া পালিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন সময় আরও ৬৫ জন বন্দিসহ আজ বুধবার বেলা ২টা পর্যন্ত সর্বমোট ৩৩১ জন বন্দি আত্মসমর্পণ করেন।
কারাগার থেকে পালানো সব বন্দি আত্মসমর্পণ করা না পর্যন্ত এ প্রক্রিয়া চলমান থাকবেন বলে তিনি জানান।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page