October 4, 2026, 1:11 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীর রায়পুরায় বিবাদমান দু’পক্ষের টেঁটা ও বন্দুকযুদ্ধে ৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
নিহতেরা হলেন- সায়দাবাদ গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম(৩৫), শাহীন মিয়ার ছেলে জুনাইদ(১৬), ইসমাইল ব্যাপারীর ছেলে আমির হোসেন(৭০), নোয়াব মিয়ার ছেলে তোফাজ্জল(৩০) ও আব্বাস আলীর ছেলে আনিস(৩০)।
জানা যায়, সায়দাবাদ বাজার দখল নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের আইল্লার বাড়ির হানিফ মাস্টার ও ফিরোজ মেম্বারের মধ্যে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত উপজেলার শ্রীনগরের সায়দাবাদ এলাকায় দু’পক্ষের সমর্থকদের মধ্যে টেঁটা ও বন্দুকযুদ্ধ চলে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page