March 27, 2026, 11:33 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

নাগরিকদের ‘অবিলম্বে’ খেরসন ছাড়তে বললো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার দখলকৃত ইউক্রেনের খেরসন থেকে নাগরিকদের ‘অবিলম্বে’ সরে যাওয়ার আহ্বান জানিয়েছে মস্কোর নিয়োগপ্রাপ্ত প্রশাসন। শহরটি পুনরুদ্ধারে ইউক্রেনীয় সেনারা জোরালো হামলা শুরু করেছে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার রুশ কর্তৃপক্ষ দাবি করেছে, সামনে আরও উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে খেরসনে। ইউক্রেনীয় বাহিনী খেরসনের শহরসহ অঞ্চলটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে।

এ অবস্থায় বেসামরিক নাগরিকদের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলের আরও ভেতরের দিকে চলে যেতে দিনিপ্রো নদী দিয়ে পারাপারে নৌকা ব্যবহারের আহ্বান জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

খেরসন পুনরুদ্ধারে গত মাস থেকে রুশ সামরিক বাহিনীর স্থপনায় পাল্টা হামলা থেকে শুরু করেছে কিয়েভ। ধীরে ধীরে অঞ্চলটির ভেতরে প্রবেশ করছে ইউক্রেনীয় সেনারা। ইতোমধ্যে বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি ইউক্রেনের সামরিক বাহিনীর।

এদিকে খেরসন থেকে ৬০ হাজার মানুষকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল ক্রেমলিন সমর্থিত নেতা ভ্লাদিমির সালদো। সম্প্রতি তিনি বলেন, বেসামরিকদের নদী দিয়ে সরিয়ে নেওয়া হবে। তবে আরেক রুশ কর্মকর্তা কিরিল স্ট্রিমাসভ বলেন, খেরসন থেকে এ পর্যন্ত অন্তত ২৫ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। তার দাবি, তারা স্বেচ্ছায় চলে গেছে।

ইনস্টাগ্রামে তিনি আরও বলেন, এখানকার যারা চলে গেছে, সবাই নিজেদের ইচ্ছাতেই গেছে। কেউকে জোর করে পাঠানো হয়নি। তবে কিছু মানুষ ইউক্রেনীয় সেনাবাহিনী শহরটি পুনরুদ্ধার করতে পারে সেজন্য অপেক্ষায় থাকতে পারেন।

তবে রুশ কর্তৃপক্ষের এমন ব্যাখ্যা মানতে নারাজ পশ্চিমা দেশগুলো। খেরসন থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমা নেতারা। তাদের মতে, মস্কো জোর করে বাসিন্দাদের রাশিয়া অথবা তাদের অন্য কোনও অধিকৃত অঞ্চলে স্থানান্তর করছে।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের শুরুর দিকে খেরসন দখলে নেয় রাশিয়ান সেনারা। আর গত মাসে ডিক্রি জারি করে অঞ্চলটিকে মস্কোর সঙ্গে অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খেরসনে ইউক্রেনীয় যোদ্ধাদের জোরালো অগ্রগতির মধ্যেই বৃহস্পতিবার সামরিক আইন জারি করেছেন তিনি। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page