September 29, 2026, 2:10 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

নাটোরের আবুল কালাম আজাদের এমপি পদ বাতিলের দাবিতে মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দুর্নীতি করে নির্বাচনের খরচ তোলার ঘোষণা দেওয়া নাটোর-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের পদ বাতিলের দাবিতে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের একাংশ মানববন্ধন করেছে। অপরদিকে বর্তমান সংসদ সদস্যের সমর্থকরা মানববন্ধনের বিরুদ্ধে কর্মীসভার ব্যানারে বিক্ষোভ করেছেন। একইস্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি স্টেশন এলাকায়।

সোমবার (১ এপ্রিল) সকালে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেটের পূর্ব পাশে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম ঠান্টুর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের একাংশের (বকুল অনুসারী) নেতাকর্মীরা মানববন্ধন করেন। এ সময় তারা আবুল কালাম আজাদের সংসদ সদস্য পদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ বাতিলের দাবি জানান। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ-সমাবেশ করেন।

এ সময় বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, সহ-সভাপতি শরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মিলন হোসেন, মহিলা আওয়ামী লীগের নেত্রী শাপলা খাতুন প্রমুখ।

 

অপরদিকে একই সময় মালঞ্চি রেল গেটের পশ্চিমে সংসদ সদস্য আবুল কালাম আজাদের সমর্থকরা মানববন্ধনের বিপক্ষে মিছিল বের করেন। এ সময় তারা সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিলটি নিয়ে রেলগেটের পূর্বপাশে আসার চেষ্টা করলে পুলিশি বাধায় তারা ফিরে যায়।

 

প্রসঙ্গত, লালপুরে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ নির্বাচনে খরচ হওয়া ১ কোটি ২৬ লাখ টাকা দুর্নীতির মাধ্যমে তোলার ঘোষণা দেন। এরপর বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page