April 9, 2026, 10:44 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

নাটোরে অধিক দামে সার বিক্রি ও মজুদের দায়ে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আজ অধিক দামে সার বিক্রি ও মজুদের দায়ে চার ব্যবসায়ীকে মোট দুইলাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার উপজেলার দয়ারামপুর বাজার ও মালঞ্চি বাজারে অভিযানকালে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা।

অভিযানকালে মূল্যতালিকা প্রদর্শন না করা, অধিক দামে সার ও কীটনাশক বিক্রি করার অপরাধে দয়ারামপুর বাজারের সার ব্যবসায়ী শরিফুল ইসলামকে ৩০ হাজার টাকা এবং জাহাঙ্গীর আলম ও আবু মোহাম্মদকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। মালঞ্চি বাজারে গুদামজাতকরণের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ব্যবসায়ী মুক্তার হোসেনকে ৮০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় এবং আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page