September 29, 2026, 4:35 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নাটোরে আইনজীবীসহ জামায়াতের ২০ নেতাকর্মী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের লালপুরে বাড়ি বাড়ি গিয়ে দলের পক্ষে প্রচারণা চালানোর সময় উপজেলা জামায়াতের সাবেক আমির ও একজন আইনজীবীসহ ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার শিবনগর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- লালপুর উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা শুরা সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল ওয়াহাব (৬৫), উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক নাটোর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাসুদ রানা (৩৬), উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন জামায়াতের আমির গোলাম রব্বানী সুমন (৪২),সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন (৫০), জামায়াত কর্মী সেন্টু আলম (৫৫), মোশাররফ হোসেন (৫৬), নয়ন আলী (২১), কাশেম আলী (৪৫), জাহাঙ্গীর হোসেন(৩০), জহুরুল ইসলাম (৬০), আফতাব হোসেন (৪৫), শরীফুল ইসলাম শরিফ (৩৫), আবদুল হাকিম (৫০), নাহিদ আলী (২২), কাদের প্রামানিক (৪৫), লাল মোহাম্মদ (৫৫), সেন্টু প্রাং (৩৫), আইনুল হক (৬০), সজীব আহমেদ (২৮) এবং আবু রায়হান ওরফে হাসান (২৫)। আটককৃতরা সকলেই লালপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

আটককৃতদের বিরুদ্ধে আইনুল হকের বাড়িতে বসে সরকার বিরোধী প্রচারণা, নাশকতা, রাষ্ট্রের সম্পদ ধ্বংস ও দেশের মধ্যে ভীতি সৃষ্টির অভিযোগ এনে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক শিমুল বাদী হয়ে থানায় মামলা করেছেন।

নাটোর জেলা জামায়াতের আমির ড. অধ্যাপক মীর নুরুল ইসলাম আটকৃকতদের মুক্তির দাবি জানিয়ে বলেছেন, দলের দাওয়াতি পক্ষ চলছে। তার অংশ হিসেবে দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের দাওয়াত দেওয়ার সময় কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের আটক করেছে।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বুধবার দুপুরে জানান, আটক জামায়াত নেতাকর্মীদের সরকার বিরোধী প্রচারণা, নাশকতা, রাষ্ট্রের সম্পদ ধ্বংস ও দেশের মধ্যে ভীতি সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page