September 7, 2026, 11:50 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ইয়াবাসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নাটোরের বাগাতিপাড়ায় ২০ পিস ইয়াবাসহ কাউসার আহমেদ (২৮) নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে বাগাতিপাড়া উপজেলা পরিষদের পার্শ্ববর্তী ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক কাউসার আহমেদ পার্শ্ববর্তী চারঘাট উপজেলার হাবিবপুর এলাকার হোসেন আলীর ছেলে এবং বাগাতিপাড়া উপজেলা কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। অপরজন একই এলাকার আবুল কালামের ছেলে ভ্যানচালক মাসুদ আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ কাউসার আহমেদের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। ঘণ্টাব্যাপী অভিযানে ২০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

বাগাতিপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page