April 13, 2026, 7:00 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

নাটোরে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে দুই পরিবারের সংঘর্ষে ৩ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরে লাউড স্পিকারে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পরিবারের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।

বুধবার সকালে সদর উপজেলা ছাতনি ইউনিয়নের তেলকুপি ফকিরপাড়া গ্রামে এই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এঘটনায় অন্তত তিনজন আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের আনন্দ উপভোগ করতে তেলকুপি ফকিরপাড়া গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলালাল মোল্লার ছেলে রিপন ও তার বন্ধুরা মঙ্গলবার রাতে তাদের নিজ বাড়ির এলাকায় লাউড স্পিকারে উচ্চ শব্দে গান বাজিয়ে হৈ হুল্লোড় করতে থাকেন। এসময় প্রতিবেশী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নানসহ তার পরিবারের সদস্যরা তাদের নিষেধ করেন।

এনিয়ে উভয় পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদের সৃষ্টি হয়। এরই জের ধরে বুধবার সকালে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল মোল্লার ছেলে রিপন ও তার সহযোগীরা প্রতিবেশী আওয়ামী লীগ নেতা আাব্দুল মান্নানের বাড়িতে চড়াও হয়ে বাড়ির লোকদের মারপিট করার চেষ্টা করেন। কিন্তু আব্দুল মান্নানের সমর্থকসহ এলাকাবাসী তাদের প্রতিরোধ করে।

এঘটনায় ক্ষুদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা আাব্দুল মান্নানের সমর্থকরা প্রতিপক্ষ অপর আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দুলাল মোল্লার বাড়িতে হামলা চালায়। তবে এলাকাবাসীর প্রতিরোধে তারা ফিরে আসেন।

এঘটনায় উভয়পক্ষ থেকে থানায় অভিযোগ দোয়ের করেছে।

ছাতনি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দুলাল সরকার জানান, দেলোয়ার হোসেন দুলাল মোল্লা ও আব্দুল মান্নান একে অপরের আত্মীয়। বৈবাহিক ঘটনা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে এই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। প্রতিবেশীদের হস্তক্ষেপে ঘটনা ভয়াবহ আকার ধারণ করেনি বা কেউ আহত হননি। তাদের উভয়কে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, গান বাজানো নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এব্যাপারে থানায় কোন পক্ষ থেকে অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page