March 10, 2026, 6:57 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবারের মাঝে ভেড়া প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোর জেলার লালপুর আজ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০০ পরিবারের মাঝে দুইটি করে ভেড়া প্রদান করা হয়েছে।
বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের (লালপুর ও বাগাতিপাড়া) সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে সংসদ সদস্য বকুল বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের কাংখিত লক্ষ্যে পৌঁছতে সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। দেশের সকল জনগোষ্ঠীর সুষম উন্নয়ন নিশ্চিত করতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্যে বিভিন্ন কর্মসূচি  বাস্তায়ন করা হচ্ছে। এরমধ্যে রয়েছে তাদের জন্যে আবাসন, শিক্ষার সম্প্রসারণে বৃত্তি প্রদান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিভিন্ন কর্ম সহায়ক উপকরণ প্রদান অন্যতম।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. চন্দন কুমার সরকার জানান, ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন’ প্রকল্পের আওতায় এসব ভেড়া বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page