September 7, 2026, 10:58 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

নাটোরে জাল নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরে জাল টাকাসহ মোছাঃ লাবনী আক্তার রিমু (২০) ও মোঃ রিপন (৩৩) নামে দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল বাজারে অভিযান চালিয়ে হাজার ও পাঁচশ’ টাকার ৩৬টি জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

লাবনী আক্তার রিমু ও রিপন সম্পর্কে স্বামী স্ত্রী। তাদের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার রনশি বারী এলাকায়।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধরাইল বাজারে অভিযান চালায় র‌্যাব-৫র একটি দল। অভিযানকালে কাগজি একহাজার টাকার ১২টি জাল নোট এবং ৫শ’ টাকার ২৪টি জাল নোট উদ্ধার করা হয়। এসময় রাজশাহীর বাগমারা উপজেলার রনশি বারী এলাকায় শহিদুল ইসলামের ছেলে মোঃ রিপন ও তার স্ত্রী মোছাঃ লাবনী আক্তার রিমুকে আটক করা হয়।

র‌্যাব-৫র কোম্পানী কমান্ডার মেজর হাসান মাহমুদ ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরে তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page