September 7, 2026, 11:34 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ডোবা থেকে প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোর-বগুড়া মহাসড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া ছোট হরিশপুর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি একজন মানসিক প্রতিবন্ধি বলে জানায় স্থানীয়রা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া ছোট হরিশপুর এলাকায় সড়কের ধারে একটি ডোবার মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করে।

অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয়রা জানায়, মৃত ব্যক্তিকে কদিন ধরে এলাকায় পাগলের মত ঘোরাঘুরি করতে দেখেছেন তারা। কিভাবে গর্তের মধ্যে পড়ে গিয়ে মারা গেল তা কেউ জানাতে পারেনি।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page