August 2, 2026, 4:50 am
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নাটোরে দরিদ্র কলাচাষী কালাম হত্যার ১২ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার করেছে র‌্যাব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরে দরিদ্র কলাচাষী কালাম হত্যাকাণ্ডের ১২ ঘন্টার মধ্যে অন্যতম আসামি লাভলু শেখ (৪২)কে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১২ জুলাই) রাত আটটার দিকে দস্তানাবাদ কুমাড়পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। লাভলু ওই হত্যাকাণ্ডের প্রধান আসামি কামাল হোসেনের ভাই।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার দস্তানাবাদ কুমারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। সেখানে পালিয়ে থাকা হত্যা মামলার অন্যতম আসামি লাভলু শেখকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, বুধবার সকাল ৭টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামে কলা বিক্রির পাওনা টাকা চাওয়ায় কলাচাষী কালামকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহত কালামের ভাতিজা সমজান আলী বাদী হয়ে একই এলাকার কামাল হোসেনকে প্রধান আসামি করে সদর থানায় ৬ জনের  বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, হত্যা মামলার অন্যতম আসামি লাভলু শেখকে গ্রেফতারের পর বুধবার রাতে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। অন্য আসামিদের ধরতে পুলিশও অভিযান পরিচালনা করছে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page