September 7, 2026, 2:21 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ধর্ষণ মামলায় ২ যুবকের যাবজ্জীবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের নলডাঙ্গার একটি ধর্ষণ মামলায় মিঠুন মণ্ডল (২৩) ও আশরাফুল ইসলাম (২৩) নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ছাব্বির হোসেন (১৮) নামে একজনকে ১০ বছর আটকাদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে এই রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মাদ আব্দুর রহিম।

একই সঙ্গে মিঠুন আলীকে ৫০ হাজার ও আশরাফুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থ দণ্ডাদেশ দেন আদালত।
সাজাপ্রাপ্ত মিঠুন আলী নলডাঙ্গা উপজেলার মমিনপুর গ্রামের সলেমান মণ্ডলের ছেলে, আশরাফুল ইসলাম একই এলাকার আব্দুল জলিলের ছেলে এবং সাব্বির হোসেন সাইফুল ইসলামের ছেলে।

নাটোর জজ কোর্টের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, ২০২১ সালের ৩১ মে মামলার ভিকটিম দুপুরে বাড়ির পাশে মাঠে ছাগল গেলে কথা আছে বলে প্রতিবেশী মিঠুন আলী, আশরাফুল ইসলাম এবং সাব্বির তাকে একটি আখ ক্ষেতের সামনে ডেকে নিয়ে যায়। এরপর আশরাফুল ইসলাম ও সাব্বির হোসেনের সহযোগীতায় মিঠুন আলী তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

এসময় ভিকটিমের চিৎকারে লোকজনকে এগিয়ে আসতে দেখে তারা পালিয়ে যায়।

পরদিন ভিকটিম নিজে বাদী হয়ে এ ব্যাপারে নলডাঙ্গা থানায় মিঠুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং তাকে সহযোগিতার জন্য আশরাফুল এবং সাব্বিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলাটি বিচারের জন্য এই আদালতে প্রেরিত হলে স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ বৃহস্পতিবার উল্লেখিত রায় প্রদান করেন বিচারক।

স্পেশাল পিপি আনিসুর রহমান আরও জানান, আদালতের বিজ্ঞ বিচারক ৩ আসামির উপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন। একই সাথে আদায়কৃত ৭০ হাজার টাকা ভিকটিমকে প্রদানের নির্দেশ দেন আদালত।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page