October 14, 2026, 9:30 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কর্মশালা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নাটোর জেলায় জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

সভায় বক্তারা বলেন, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় এখন প্রয়োজন নিরাপদ খাদ্য। সরকার জনস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন ও বিধি প্রণয়ন করেছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ টোল ফ্রি হটলাইন চালু করেছে, ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার চালু করেছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করেছে পর্যায়ে নিরাপদ খাদ্যের ক্যাম্পেইন শুরু করার উপর বক্তারা গুরুত্ব প্রদান করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষের সদস্য মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ সোহেলুর রহমান খান, নাটোরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফীন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন  করেন নিরাপদ খাদ্য  কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট মোঃ আইয়ুব হোসেন। জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোফাজ্জল হুসাইন স্বাগত বক্তব্য রাখেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page