September 30, 2026, 12:51 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নাটোরে বরখাস্তের পর ইয়াবাসহ আটক পুলিশ কনস্টেবল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নাটোরে ১৭৫ পিস ইয়াবাসহ পুলিশের বরখাস্ত কনস্টেবল মো. উজ্জল হোসেন (৩৪) ও তার সহযোগী মাসুদ রানাকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নাটোর সদর উপজেলার জংলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার উজ্জল বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তার সহযোগী মাসুদ রানা উপজেলার একই এলাকার মকবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে নাটোর সদর উপজেলার জংলি এলাকায় অভিযান পরিচালনা করে  গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জংলী আদর্শ গ্রামের হাবিবুর রহমানের বাড়ির সামনে রাস্তার ওপর দুইজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল। তারা পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ধাওয়া দিয়ে তাদের ধরা হয়। পরে তাদের নাটো থানায় হস্তান্তর করা হয়।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, রখাস্তকৃত এক পুলিশ সদস্যসহ তার সহযোগীকে ১৭৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page