September 5, 2026, 7:34 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

নাটোরে বিএনপি-আ’লীগ সংঘর্ষে ১০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের বাগডোব গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় নাজমুল নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ওয়ারসেল আলী বলেন, পার-বাগডোব গ্রামের আওয়ামী লীগ কর্মী জামাল হোসেনের সঙ্গে একই গ্রামের বিএনপি কর্মী মোজাহার আলীর দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। ৫ আগস্টের পর জামাল আত্মগোপনে ছিলেন। রোববার রাতে বাগডোব বাজারে মোজাহারের পানের আড়তের সামনের সড়ক দিয়ে জামাল বাড়ি যাচ্ছিলেন। এ সময় মোজাহার পথরোধ করে তর্কে লিপ্ত হলে মোজাহারের ভাতিজা নাজমুল ও নাসিরুল জামালকে চড়-থাপ্পড় মারেন। বিষয়টি জানাজানি হলে বাগডোবের সেলিম ও মাহাবুলের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে শতাধিক আওয়ামী লীগ কর্মী মোজাহারের পান আড়তে হামলা চালান।

এদিকে তাদের প্রতিহত করতে বিএনপিরও শতাধীক কর্মী সেখানে জড়ো হন। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় দুই দলের লোক থাকলেও এটি ব্যক্তিগত দ্বন্দ্ব। এ বিষয়ে মোজাহার আলী অভিযোগ দিয়ে গেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page