October 4, 2026, 10:06 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর-পুত্রবধূ নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে উপজেলার ছোট চৌগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছোট চৌগ্রামের মৃত আফেজ উদ্দিন ফকিরের ছেলে আক্কাস আলী ফকির ও তার ছেলে মোয়াজ্জেম ফকিরের স্ত্রী লাকি বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট চৌগ্রামের মৎস্য চাষি হামিদুল ইসলাম তার বাড়ি থেকে মানুষ চলাচলের রাস্তার ওপর দিয়ে অবৈধভাবে অ্যালুমিনিয়ামের খোলা তারে পুকুরে বিদ্যুতের লাইন টেনে নিয়েছেন। সকালে লাকি বেগম সেই রাস্তার পাশে তার গরুর গোবর তুলতে গিয়ে বৈদ্যুতিক লাইনের তারটি সরিয়ে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি লাকি বেগমের শ্বশুর দেখতে পেয়ে একটি বাঁশ দিয়ে বিদ্যুতের তারটি সরিয়ে দিতে গেলে সেই তারটি ছিটকে এসে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনার পর মৎস্য চাষি হামিদুল ইসলামের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজন মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।



Our Like Page