September 7, 2026, 12:13 pm
শিরোনামঃ
যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ভাতিজিকে হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের সিংড়ায় কলেজছাত্রী ভাতিজিকে ধর্ষণের পর হত্যার অপরাধে চাচা মো. শাহাদত হোসেনকে (৩৫) মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

সোমবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান।

দণ্ডপ্রাপ্ত মো. শাহাদত হোসেন সিংড়ার দেওগাছা উত্তরপাড়া এলাকার মো. মোসলেম প্রমাণিকের ছেলে। নিহত ভুক্তভোগী সিংড়া বামিহালের রহমত ইকবাল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

মামলার বরাতে আইনজীবী মো. আনিসুর রহমান বলেন, ২০১৯ সালের ৪ আগস্ট সকালে ভুক্তভোগীর পরিবার পাশের গ্রামে তার চাচাতো দাদার জানাজায় যায়। বিকেল ৩টার দিকে ভুক্তভোগীর ছোট ভাই স্কুল থেকে এসে ঘরে বড় বোনকে না দেখে মই দিয়ে দোতলায় উঠে তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এসময় লোকজন ডাকার জন্য বাইরে গেলে পাশের চাতাল থেকে আসামি শাহাদত আবার উপরে গিয়ে ওড়নার গিঁট খুলে ভুক্তভোগীর মরদেহ দোতলায় রেখে নিচে নেমে যায়। এরপর বাড়ির অন্য সদস্যরা এলে শাহাদত হোসেন ভয়ে পালিয়ে যেতে লাগলে গ্রামবাসী তাকে ধাওয়া করে আটক করে। এ ঘটনায় নিহতের মা মোছা. সোনাভান বিবি বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানা পুলিশের উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম এবং পরিদর্শক মো. মনিরুল ইসলাম ২০১৯ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দিলে সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় দেন।

আদালতের এই রায়ে আমরা খুশি বলে জানান সরকারি এই কৌঁসুলি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page